পাসপোর্ট করার নিয়ম ২০২২ | পাসপোর্ট করতে কি কি লাগবে?

বাংলাদেশে বর্তমান পাসপোর্ট অনলাইনে আাবেদন করা যায়। যাকে আমরা ইলেকট্রনিকস পাসপোর্ট ( E Passport) বা MRP Passport বলি। বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের পক্ষ থেকে এই ( ই-পাসপোর্ট ) দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে প্রথম ই পাসপোর্ট চালু করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের প্রায় সকল জেলাগুলতে ই পাসপোর্ট সেবা চালু করা হয়েছে, এখন থেকে ঘরে বসেই আপনি আপনার পাসপোর্ট করতে পারবেন। এই পোস্টে ২০২২ সালে কিভাবে ই পাসপোর্ট করতে হয়? পাসপোর্ট করার নিয়ম ২০২২ সম্পর্কে সবকিছু জানতে পারবেন।


পাসপোর্ট করার নিয়ম ২০২২ | পাসপোর্ট করতে কি কি লাগবে?


পাসপোর্ট করতে কি কি লাগবে?

পাসপোর্ট করার জন্য আপনার কিছু কাগজপত্রের দরকার হবে। অনলাইনে আবেদন ফরম পূরন করতে কোনো কাগজ-পত্রের দরকার হয় না, তবে ই-পাসপোর্ট করতে কিছু কাগজপত্র পাসপোর্ট অফিসে জমা দিতে হয়। ই পাসপোর্ট করার জন্য আপনার কি কি কাগজ জমা দিতে হবে তা নিচে দেওয়া হলোঃ

  • ই-পাসপোর্ট অনলাইন আবেদনের Application Summery
  • জাতীয় পরিচয়পত্রের ফটো কপি
  • পূর্ববর্তী পাসপোর্টের ফটোকপি (যদি থাকে)
  • ঠিকানার প্রমাণপত্র বা ইউটিলিটি বিলের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
  • পেশাগত সনদের ফটোকপি (পেশাজীবির ক্ষেত্রে)
  • চেয়ারম্যান সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
  • অনাপত্তিপত্র-এনওসি (সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে)
  • পেনশন দলিল (অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে)

১৮ বছরের কম বয়সী বা শিশুদের ই-পাসপোর্ট করার জন্য যা যা লাগবেঃ

  • অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি
  • পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র
  • বাবা-মায়ের ছবি


ই পাসপোর্ট করার নিয়ম ২০২২

২০২২ সালে অনলাইনে ই-পাসপোর্টের আবেদন করবেন যেভাবে তা হলোঃ আপনাকে প্রথমে বাংলাদেশ পাসপোর্ট ওয়েবসাইট www.epassport.gov.bd এই ওয়েবসাইট এ গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে, তারপর পাসপোর্টের পৃষ্ঠা ও মেয়াদ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিয়ে ই পাসপোর্ট করতে পারবেন।

ই-পাসপোর্টের আবেদনের ১ম ধাপে আপনার বর্তমান জেলা ও পুলিশ থানার নাম সিলেক্ট করতে হবে। এর পরের ধাপে ইমেইল ( Mail Address ) ভেরিফিকেশন করতে হবে এবং তারপর পাসপোর্ট আবেদন ফরমে ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে এবং সবশেষে পাসপোর্ট এর পৃষ্ঠা সংখ্যা, মেয়াদ, ডেলিভারির সময় অনুযায়ী ফ্রি প্রদান করে পাসপোর্ট করতে পারবেন। আশা করি পাসপোর্ট করার নিয়ম ২০২২ সম্পর্কে ইতিমধ্যে জানতে পেরেছেন। এখন আমরা জানবো ২০২২ সালে পাসপোর্ট  করতে হলে আপনাকে কতো টাকা ফি দিতে হবে।

ই পাসপোর্ট ফি কত ২০২২ সালে ?

ই পাসপোর্ট করার খরচ বা ফি কত পৃষ্ঠার পাসপোর্ট এবং ডেলিভারির সময় এর ওপর নির্ভর করে। চলুন দেখে নেওয়া যাক ২০২২ সালে পাসপোর্ট করতে আপনাকে কতো টাকা ফি দিতে হবে।

বিশেষ দ্রষ্টব্যঃ ই-পাসপোর্ট ফি ১৫% ভ্যাট যুক্ত।

এখানেই পাসপোর্ট ফি কত তা দেওয়া হলোঃ

48 পৃষ্ঠা এবং 5 বছরের মেয়াদী পাসপোর্ট


ডেলিভারির সময় টাকা
21 দিনের মধ্যে নিয়মিত ডেলিভারি 4,025 টাকা
10 দিনের মধ্যে এক্সপ্রেস ডেলিভারি 6,325 টাকা
2 দিনের মধ্যে সুপার এক্সপ্রেস ডেলিভারি 8,625 টাকা


48 পৃষ্ঠা এবং 10 বছরের মেয়াদী পাসপোর্ট


ডেলিভারির সময় টাকা
21 দিনের মধ্যে নিয়মিত ডেলিভারি 5,750 টাকা
10 দিনের মধ্যে এক্সপ্রেস ডেলিভারি 8,050 টাকা
2 দিনের মধ্যে সুপার এক্সপ্রেস ডেলিভারি 10,350 টাকা

64 পৃষ্ঠা এবং 5 বছরের মেয়াদী পাসপোর্ট



ডেলিভারির সময় টাকা
21 দিনের মধ্যে নিয়মিত ডেলিভারি 6,325 টাকা
10 দিনের মধ্যে এক্সপ্রেস ডেলিভারি 8,625 টাকা
2 দিনের মধ্যে সুপার এক্সপ্রেস ডেলিভারি 12,075 টাকা

64 পৃষ্ঠা এবং 10 বছরের মেয়াদী পাসপোর্ট



ডেলিভারির সময় টাকা
21 দিনের মধ্যে নিয়মিত ডেলিভারি 8,050 টাকা
10 দিনের মধ্যে এক্সপ্রেস ডেলিভারি 10,350 টাকা
2 দিনের মধ্যে সুপার এক্সপ্রেস ডেলিভারি 13,800 টাকা




ই পাসপোর্ট ফি প্রদানের নিয়ম

অনলাইনে ই পাসপোর্ট ফি প্রদান করার জন্য AChallan ওয়েবসাইট অথবা আ্যপ এর মাধ্যমে ই পাসপোর্ট ফি প্রদান করা যায়। 

ই-পাসপোর্ট ফি অনলাইনে পেমেন্ট করতে পারেন AChallan এর মাধ্যমে যে কোনো ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড এবং অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে যেমন বিকাশ, নগদ ইত্যাদি। 

এছাড়াও বিভিন্ন ব্যাংকের যে কোন শাখায় ই-পাসপোর্ট ফি জমা দিতে পারবেন। 

যেমন , ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া ইত্যাদি।


আশা করি আপনি এই আর্টিকেলটি পছন্দ করেছেন, যদি পছন্দ হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে। আর যদি আপনার কোন প্রশ্ন থাকে, তবে আপনি নীচের কমেন্টে আমাদের জানাতে পারেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব।

আশা করি আজকের এই আর্টিকেল থেকে পাসপোর্ট করার নিয়ম ২০২২ ও পাসপোর্ট করতে কি কি লাগবে তা সম্পর্কে সম্পূর্ণ ধারনা পেয়েছেন। পাসপোর্ট করার নিয়ম ২০২২ ও পাসপোর্ট করতে কি কি লাগবে বা  পাসপোর্ট সম্পর্কে যে কোন প্রশ্ন থাকে তাহলে নিচের Comment বক্সে জানান।

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post